করোনাকালে অন্তঃসত্ত্বাদের ঝুঁকি যে কারণে বেশি, কী করবেন
BD FOREX IB AND TRADER করোনাকালে অন্তঃসত্ত্বাদের ঝুঁকি যে কারণে বেশি, কী করবেন কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে তৃতীয় ঢেউও শুরু হয়েছে। মহামারীতে বয়স্ক ও অসুস্থদের ঝুঁকি বেশি। তার চেয়েও বেশি ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীরা। গর্ভকালটা যে কোনো নারীর জন্যই শঙ্কার। এই সময়টায় শরীরে নানা রকম পরিবর্তন আসে। যখন-তখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমাদের হাসপাতালগুলো এই সময়ে কতটা ভাইরাসমুক্ত। করোনাকালে অন্তঃসত্ত্বা নারীদের জন্য নানা কারণেই ঝুঁকিপূর্ণ। এসব বিষয়ে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. আয়শা আকতার। গর্ভাবস্থায় শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে, যা শ্বাসতন্ত্রের ভাইরাল সংক্রমণের মতো গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ায়, এমনকি গর্ভাবস্থার পরও এ ঝুঁকি বিদ্যমান। এ ছাড়া গর্ভাবস্থায় রক্তজমাট বাঁধাজনিত ঝুঁকিও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি, যা গর্ভাবস্থার পরও অব্যাহত থাকতে ...